মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদুল ফিতরের উৎসব ভাতার চেক বুধবার (২৯ মে) ছাড় করা হচ্ছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা তথ্য জানিয়েছে।

গতকাল মাদরাসা শিক্ষকদের বেতন-বোনাসের চেক ছাড়ের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র।

এদিকে বেতন-বোনাসের চেক এখনো ছাড় না হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এমপিওভুক্ত মাদরাসার শিক্ষকরা। এখন পর্যন্ত চেক ছাড় না হওয়ায় ঈদের আগে বেতন-বোনাস তুলতে পারবেন না বলে জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।