ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণকারীর বিচার দ্রুত সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও
সারাদেশে অব্যাহত ধর্ষণ বন্ধ করতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি, ২০২০) বেলা ১২:০০ টায় একই ব্যানারে সংগঠনটির দুটি জেলার  সাতমাথায় এই মানবন্ধন সমাবেশ করে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলার আহ্বায়ক দিলরুবা নূরীর সভাপতিত্বে মাবনবন্ধন সমাবেশেবক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাড: সাইফুল ইসলাম পল্টু, মহিলা ফোরাম জেলা নেতা রাধা রানী বর্মন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন, মহিলা ফোরাম জেলা সদস্য আকলিমা বেগম, ছাত্র ফ্রন্ট জেলা সাংগঠনিক সম্পাদক মুক্তা আক্তার মীম, অর্থ সম্পাদক নিয়তি সরকার নিতু প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নারী নেত্রী কানিজ রেজা।

সমাবেশে বাসদ নেতা অ্যাড: সাইফুল ইসলাম পল্টু বলেন,“আমরা একের পর এক ধর্ষণ দেখছি আর আতঙ্কিত হচ্ছি। যদি আমরা প্রত্যেক ধর্ষকের বিচার ও শাস্তি দেখতাম তাহলে হয়ত ধর্ষণের ঘটনা ২০১৯ সালে পূর্বের বছরের চেয়ে দ্বিগুন হত না। সেই সাথে ঢাবি ছাত্রী যেভাবে ধর্ষিত হল তাতে সর্বস্তরে দাবি উঠেছে ধর্ষকের ফাঁসি হতে হবে। কিন্তু আইনে ভিক্টিমের মৃত্যু না হলে মৃত্যুদন্ডের কোন বিধান নাই । কাজেই আজকে ধর্ষণ যেভাবে মহামারী রূপ নিয়েছে তাতে করে এই ধর্ষণ বন্ধ করতে হলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তিÍ মৃত্যুদন্ড রেখে আইন প্রণয়ন করা প্রয়োজন। অন্যদিকে ধর্ষণের ঘটনায় যতগুলো মামলা হয় ততগুলো মামলার শেষ পর্যন্ত বিচার হয় না। সমিক্ষ্ায় দেখা গেছে মাত্র ৩% মামলা বিচারের মুখ দেখে। বিচারহীনতার এই অপসংস্কৃতি থেকে বেড়িয়ে আসা আজ জরুরী।”

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, নারী-শিশু ধর্ষিত হলে সেই নারী বা শিশুকে প্রশ্নে জর্জরিত না করে কেন দেশে ধর্ষকের সংখ্যা বাড়ছে সেটার দিকে মনযোগ দেয়া দরকার। ২০০৮ সালে ধর্ষণের ঘটনা ঘটেছে ৭৩২ টি, ২০১৯ সালে তা বেড়ে হয়েছে আসকের হিসাব মতে ১৪১৩ এবং মহিলা পরিষদের হিসাব মতে ১৭০৩। এগুলো কি সংখ্যাগতভাবে শুধু বাড়ছে নাকি আমাদের মনুষত্যের অবনমন ঘটছে? নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে নারীর প্রতি অধঃস্তুন মনোভাব দূর করতে হবে, ভোগ্য মানসিকতা দূর করতে হবে, নারীকে পণ্য হিসাবে ব্যবহার করা বন্ধ করতে হবে, সিনেমা , পোস্টার, নাটক, সাহিত্য ও ওয়াজ মহাফিলে নারীকে অশ্লীলভাকে উপস্থাপন বন্ধ করতে হবে, নির্মূল করতে হবে মাদক।

নেতৃবৃন্দ সমাবেশ থেকে ঢাবি ছাত্রি ধর্ষণকারীর বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান, এবং সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান, সেই সাথে সারাদেশে নারী-শিশু ধর্ষণ বন্ধ করতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের বিধান রেখে আইন প্রণয়ন করার দাবি জানান, বিচার কার্যে দীর্ঘসূত্রীতা বন্ধ করার দাবি জানান, এবং আহ্বান জানান নারী –পুরুষ মিলিতভাবে গনপ্রতিরোধ-গড়ে তোলার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।