ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধর্ষণকারীকে সর্ব্বোচ্চ শাস্তি, সারাদেশে নারীর উপর সহিংসতা ও নির্যাতন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট। আজ বুধবার (০৮ জানুয়ারি, ২০২০) জেলার কেদ্রীয় শদিন মিনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা কুর্মিটোলায় নৃসংশভাবে ধর্ষণের শিকার হয়। ধর্ষণে বিচারহীনতার সংস্কৃতির কারণেই ঢাবি শিক্ষার্থী এমন দুঃসাহসী, নৃশংস ও ভয়াবহ নির্যাতনের শিকার হল। ঢাবিসহ সারাদেশে প্রচ- বিক্ষোভের মুখে ধর্ষণকারী গ্রেফতার হলেও বিচার কাজ নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। আর ৫ টি ধর্ষণের বিচারের ক্ষেত্রে যেভাবে আদালতে ভিকটিম হেনস্থা হয় ছাত্রীটি কী তার ব্যতিক্রম হতে পারবে? পুরুষতান্ত্রিক সমাজের অপমান লাঞ্ছনা থেকে মেয়েটি কতটুকু মুক্ত থাকতে পারবে? এক্ষেত্রে কোন ধরণের হয়রানী হেনস্থা ছাত্র সমাজ মেনে নেবে না। ধর্ষিতা ছাত্রীটির পাশে আমরা আছি এবং থাকব। গ্রেফতারকৃত ধর্ষণকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
নেতৃবৃন্দ বলেন, পরিসংখ্যানে এসেছে বিগত বছরগুলোর তুলনায় ২০১৯ সালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তনুসহ অতীতের সকল ধর্ষণ ও হত্যাকা-ের বিচার হলে নির্যাতনের সংখ্যা ক্রমাগত বাড়তো না। বেশির ভাগ নারী ও শিশু নির্যাতনের অপরাধীরা প্রভাবশালী হওয়ায় এবং আইনের মারপ্যাঁচে বের হয়ে যাচ্ছে। ফলে বিচারহীনতার সংস্কৃতি নারী, শিশু ধর্ষণ, হত্যাকে উৎসাহিত করছে। এছাড়া ব্যাপক মাদকের ব্যবহার, পর্ণগ্রাফী এবং বিভিন্ন ধর্মীয় আলোচনার নামে নারী বিদ্বেষী আলোচনা নারীর উপর সহিংসতা বাড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করছে। শুধুমাত্র আইন দিয়ে এ সমস্যা সমাধান করা যাবে না। প্রয়োজন সকল নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা।
নেতৃবৃন্দ নারী শিশু ধর্ষণসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
প্রগতিশীল ছাত্র জোটের জেলা সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সংসদের সভাপতি শুভ বনিক, সাধারণ সম্পাদক ইবনে সানি দেওয়ান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, অর্থ সম্পাদক মুন্নি সর্দার, ছাত্র ইউনিয়নের জেলার শিক্ষা ও গবেষণা সম্পাদক পরমা চিত্র ঘোষ প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
