বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল বিডি বুলেটিন পত্রিকার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি কেএম আজাদ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি বুলেটিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আফরোজা।

এসময় বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিডি বুলেটিন প্রতিনিধি এসএম শামীম, সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, ওয়াসিম ভুঁইয়া সেলিম, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, যুগ্ন-সম্পাদক এসএম ওমর আলী সানি, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, সদস্য বরুণ কুমার বাড়ৈ, স্বপন দাস, নাজমুল রিপন, জয় রায়, বিডি বুলেটিনের বার্তা সম্পাদক মাসুদ রানা, ফটো সাংবাদিক এম আমিন রাসেল, স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম, মালা মাসুদ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।