বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। আজ মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বী এই আদালত পরিচালনা করেন।
উপজেলার সদর বাজারের মধ্য দিয়ে প্রবাহিত খালে বাঁশ ভিজিয়ে পরিবেশ ও পানি দূষণ করায় যবসেন গ্রামের লাল মিয়া পাইক ও বাহার পাইককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় থানার এসআই জামাল উদ্দিন, ভূমি অফিসের অফিস সহকারী সোহেল আমিন উপস্থিত ছিলেন।
