আজ রাতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সাথে বৈঠকে বসছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতারা। রাতে সাড়ে ৮টার দিকে মিন্টুরোডস্ত মন্ত্রীর বাসভবনে এবৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে বিকাল ৫টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈঠক করবেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য জোটের প্রধান মুখপাত্র মো. বদরুল আলম এতথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, আমাদের পরিস্কার বক্তব্য প্রাথমিক শিক্ষকদের সব দাবি মেনে নিতে হবে। প্রধানমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করিয়ে দেয়ার জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানানো হবে। এছাড়া বৈঠকে মহাসমাবেশে অংশ নেয়া যেসব শিক্ষককে শোকজ করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাানো হবে বলেও জানান।
সমাবেশে শিক্ষকদের ওপর নির্যাতনকারী দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রতিমন্ত্রীকে নিতে বলবেন শিক্ষক নেতারা।
