আপত্তিকর ছবি দেখিয়ে এক ছাত্রীকে আড়াই বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বরিশাল নগরীর কাশিপুর গার্লস কলেজের এক ছাত্রীকে ব্ল্যাকমেইল করে এমন অপকর্ম করেছে সুবির ভদ্র নামে এক যুবক। এ ঘটনায় অতিষ্ট হয়ে অবশেষে ওই ছাত্রীর মা বরিশালের এয়ারপোর্ট থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় পুলিশ সুবিরকে গ্রেফতার করেছে। সুবির কাশিপুর তিলক কলাডেমা এলাকার বাসিন্দা। তবে মামলার পর থেকে ওই যুবক ছাত্রীর পরিবারের সদস্যদের হুমকি ধমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, সুবির কৌশলে ওই ছাত্রীর অশ্লিল ছবি তুলে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ভয়-ভীতির এক পর্যায়ে ওই ছাত্রী বিভিন্ন সময়ে ধর্ষণের শিকার হয়। বিষয়টি কাউকে না জানানোর জন্য আসামি সুবির তার লোকজন দিয়ে ওই ছাত্রীকে হত্যার হুমকি দেয়। অবশেষে বিষয়টি জানতে পেরে ৩০নং ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লার সহায়তা নিয়ে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। মামলা দায়ের পরই ওই রাতে অভিযান চালিয়ে পুলিশ সুবিরকে আটক করতে না পারলেও বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার করে। যার ভিতরে মেয়েটিকে ব্ল্যাকমেইল করার বিভিন্ন অশ্লীল ভিডিও রয়েছে। পরে শনিবার সুবিরকে গ্রেফতার করে পুলিশ।

আসামি সুবিরের বাবা খোকন ভদ্র জানান, তার ছেলেকে সাশন করার পরেও কথা শোনেনি। তাই আজ ঘটনাটি অনেক বড় পর্যায়ে গেছে।

বিমানবন্দর থানার ওসি মাহাবুবর রহমান জানান, কলেজ ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আসামিকেও আমরা গ্রেফতার করেছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।