আবরার হত্যার প্রতিবাদের শিক্ষার্থীদের ৫ দাবি মেনে নিয়ে নোটিশ আকারে প্রকাশ করেছে বুয়েট প্রশাসন। শনিবার দাবি অনুযায়ী বুয়েট প্রশাসন চারটি নোটিশ জারি করেছে। বাকি একটি শীগ্রই জারি করা হবে।
জারিকৃত চারটি নোটিশ হলো:
১। হত্যাকারীদের বুয়েট থেকে আজীবন বহিষ্কার করা হবে।
২। অবৈধ ছাত্রদের ছিট বাতিল করা হবে।
৩। ভিন্নমত দমানোর নামে নির্যাতন বন্ধে প্রশাসন সক্রিয় থাকবে।
৪। হলগুলোর সিসিটিভি সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবে।
শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিগুলো হচ্ছে- আবরার হত্যাকাণ্ডে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে মর্মে নোটিস জারি করা, মামলার সব খরচ বহন ও তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বুয়েট প্রশাসন বাধ্য থাকবে সেটিও নোটিশে লেখা থাকতে হবে, বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে হলগুলো থেকে অছাত্র ও অবৈধভাবে হলের সিট দখলকারীদের উৎখাত করা, ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর কার্যালয় সিলগালা করা, বুয়েটে আগে ঘটে যাওয়া সব শিক্ষার্থী নির্যাতন, হয়রানি ও ভবিষ্যতে এ ধরনের যেকোনো ঘটনা প্রকাশের জন্য বিআইআইএস অ্যাকাউন্টে একটি কমন প্ল্যাটফর্ম যুক্ত করা এবং এর পূর্ণ মনিটরিংয়ের ব্যবস্থা করে শাস্তি দিতে একটি কমিটি গঠন করা, প্রত্যেক হলের সব তলায় সিসিটিভি ক্যামেরা যুক্ত করা ও সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা।
