ঢাকার সাভারের হেমায়েতপুরে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় চার ফার্মেসিকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মংয়ের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৪-এর সহকারী পরিচালক (অপস) জিয়াউর রহমান চৌধুরী জানান, অনুমোদন ব্যতীত ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ মজুত ও বিক্রয়ের অপরাধে আল মদিনা ফার্মেসির মালিক জয়নালকে (৩০) দেড় লাখ টাকা, স্টার ফার্মেসির মালিক মহিউদ্দিন শেখ আসলামকে (৩১) দুই লাখ টাকা, সোহেল মেডিসিন কর্নারের মালিক এস এম কামরুজ্জামানকে (৩৮) ৫০ হাজার টাকা এবং আয়েশা মেডিকেল হলের ম্যানেজার মো. আবু সাঈদকে (৩৮) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ফার্মেসি থেকে বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধ জব্দ করা হয় এবং ধ্বংস করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।