অনিক শিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিতে বিভিন্ন পোশাকের দোকান ও মার্কেট গুলোতে উপচে পড়া ভিড়, নেই সামাজিক দুরুত্বের বালাই।

আজ রবিবার (১০ মে ২০২০)  সকালে বালিয়াকান্দি বাজার ঘুরে দেখা যায় সরকার কর্তৃক বিভিন্ন নির্দেশনা থাকলেও তা মানছে না বেশিরভাগ মানুষ ও ব্যবসায়ী। হাতে হ্যান্ড গ্লাভস ও মুখে মাস্ক ব্যবহার করতে দেখা যায় নি অনেককেই। নেই তাদের মাঝে সামাজিক দুরুত্ব। তবে সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসারকে দেখা যায় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে সচেতনা বৃদ্ধি করতে।

ব্যবসায়ীদের কেউ বিভিন্ন নির্দেশনা মানতে বলা হলেও তা মানছে না অধিকাংশ ব্যবসায়ী। তাদেরও নেই কোন সুরক্ষাব্যবস্থা।

একজন ক্রেতা জানান, মার্কেট বন্ধ হয়ে যাবে এইজন্য সকাল সকাল বাচ্চাদের জামা-কাপড় কিনতে এসেছি। পরে ভীড় হলে বিরম্বনায় পড়তে হবে।

তাকে প্রশ্ন করা হয় আপনি হ্যান্ড গ্লাভস ছাড়া বাজারে আসলেন যদি করোনা আক্তান্ত হন?
উত্তর আসলো, আমি কিছু কিনি নাই বাচ্চাদের জামা-কাপড় না কিনে দিলে ওরা কান্নাকাটি করবে তাই বাজারে আসতে হয়েছে।

বালিয়াকান্দি বাজারের বেশিরভাগ দোকানে মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্যে করা যায়। করোনা উপেক্ষা করেও থেমে নেই তাদের কেনাকাটা।বাজারে আরো দেখা যায় কোলের শিশুকে নিয়ে কেনাকাটা করতে। তার সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হন নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম জানান, আমরা প্রতিটা বাজারে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করেছি। ক্রেতাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন অপ্রাপ্ত বয়স্কদের  বাজারে না আনে এবং তারা যেন অবশ্যই মাস্ক ও হ্যান্ডগ্লাভস ব্যবহার করে। তবে এসকল বিষয় না মানলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুঁশিয়ারি দেন ইউএনও।

আমাদের বাণী ডট/১০ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।