রাজবাড়ীর বালিয়াকান্দির বিদায়ী ইউএনও মোঃ মাসুম রেজা রওনা দিচ্ছিলেন তার পরবর্তী কর্মস্থল ফরিদপুর সদরের দিকে।সকলের কাছ থেকে বিদায় নেওয়া শেষে রবিবার উপজেলার গেট পার হওয়ার আগেই চোখে পরে অসহায় দরিদ্র ভান্টু দা বসে আছে মুখ মলিন করে।
গাড়ি থেকে নেমেই জড়িয়ে ধরলেন ভান্টুকে।ভান্টু নিজের বুকের মাঝে ইউএনও স্যারকে পেয়ে আবেগ আটকিয়ে রাখতে না পেরে কেঁদে দিলেন।ইউএনও পারলেন না চোখের পানি ধরে রাখতে।কাদতে কাদতে ভান্টুকে বললেন ভালো থাকবেন ভান্টু দা।আমি মাঝে মাঝেই আসবো আপনাকে দেখতে।আমাকে দোয়া করবেন যেন স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকতে পারি।
বালিয়াকান্দির মানুষের সাথে প্রাণের সম্পর্ক বজায় রাখতে পারি। ভান্টু দা কাদতে কাদতে ইউএনও স্যারের মাথায় হাত বুলিয়ে দেয়,দোয়া করে। সময়টি ছিল খুবই আগেবপ্রবন,আশেপাশে যারা ছিল তারাও তাদের কথোপকথন চোখের পানি ধরে রাখতে পারে নি।তারাও বলে বালিয়াকান্দির কোন ইউএনওর সাথে ভান্টুর এই ঘটনা প্রথম।সত্যিই আবেগময় ছিল সময়টা।
