ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ফাতেমা আক্তার সোনিয়া (২৬) নামের এক নারী। কুমিল্লার হোমনা উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার বাবা নাম মাস্টার মো. মোকবল হোসেন। রোববার ভোরে রাজধানীর ধানমন্ডিস্থ একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন ফাতেমা আক্তার সোনিয়া। এর মধ্যেই তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার ভোর ৪টার দিকে তিনি মারা যায়।

ব্যক্তিগত জীবনে ফাতেমা অবিবাহিত ছিলেন। রোববার বাদ আসর হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।