রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৬ বছর বয়সী এক শিশু ধর্ষিত হয়েছে। এ ব্যাপারে ওই শিশুর মাতা কালুখালী থানায় একটি মামলা দায়ের করেছে। ধর্ষনের অভিযোগে অভিযুক্ত আসামীর নাম রাকিব কাজী। সে কালুখালীর মাজবাড়ী ইউপির পাচুরিয়া গ্রামের কুদ্দুস কাজীর পুত্র।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১ আগষ্ট ওই শিশু মাজবাড়ী ইউপির পাচুরিয়া গ্রামের কুদ্দুস কাজীর বাড়ীতে গেলে তার পুত্র রাকিব কাজী তাকে ধর্ষন করে।শিশুটির মা ঘটনা শোনার পর তাকে প্রথমে পাংশা পরে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে রাকিব কাজীর বিরুদ্ধে কালুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। মামলা নং ৫। তাং ৬/৮/২০১৯ ইং।
কালুখালী থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম জানায়, মামলার পর আসামী রাকিব কাজীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
