এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের পদোন্নতীতে ৫:২ অনুপাত প্রথা বাতিল, ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস ও বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুককে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো.নজরুল ইসলাম রনি, মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্সসহ সমিতির নেতারা।

স্মারকলিপি

স্মারকলিপিতে কয়েকদফা দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। দাবিগুলো হল, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রথা চালু করে সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনভিত্তিক ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের বদলি সম্পন্ন করা, এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চতর গ্রেড অটোমেটিক পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে প্রদান, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বা এমপিও অনলাইন পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্টে প্রদান, এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের পদোন্নতীতে ৫:২ অনুপাত প্রথা বাতিল, ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস ও বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।