বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর (২০১৯) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে।
আজ মঙ্গলবার নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় বেতনের আটটি চেক পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা।
শিক্ষক-কর্মচারীরা ১০ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক-কর্মচারীদের নভেম্বর (২০১৯) মাসের এমপিওর চেক গত রবিবার ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।
