এমপিওভুক্ত হলেন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৭৬ শিক্ষক-কর্মচারী। চলতি জুন মাস থেকে তাঁদের এমপিও কার্যকর হবে। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ৪৯ জন এবং এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ২৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৪র্থ সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। গত ১২ জুন কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।

গত বছরের জুলাইয়ে জারি করা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালার আলোকে এ ৭৬ শিক্ষক কর্মচারীর পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

তালিকা দেখুন 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।