নিজস্ব সংবাদদাতা, ঢাকা; দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৯ জনের শনাক্ত হয়েছে, ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬। বরাবরের মতোই আক্রান্তের শীর্ষে রয়েছে ঢাকা জেলা। পাশাপািশ চট্টগ্রামেও বেড়েছে আক্রান্তের সংখ্যা।
আজ শুক্রবার (০৮ মে ২০২০) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ বাড়ি ফিরে গেছেন ১৯১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১০১জন। করোনায় মৃত ৭ জনের মধ্যে ৫ জন ঢাকার, বাকি দুইজন অন্য জেলার।
আইইডিসিআরের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ৬,০৮১, নারায়ণগঞ্জ ১,০৭৮, গাজীপুর ৩২৮, কিশোরগঞ্জ ২০২, ময়মনসিংহ ২০১, মুন্সীগঞ্জ ১৭৮, নরসিংদী ১৬৭, চট্টগ্রাম ১৪০, কুমিল্লা ১৩৫, রংপুর ৮৯, জামালপুর ৭৯, যশোর ৭৫, হবিগঞ্জ ৭০, নেত্রকোনা ৬৩, ব্রাহ্মণবাড়িয়া ৫৬, শরীয়তপুর ৫৫, কক্সবাজার ৫৩, মাদারীপুর ৫৩, লক্ষ্মীপুর ৪৮, বরিশাল ৪৭, গোপালগঞ্জ ৪৫, চাঁদপুর ৪২, জয়পুরহাট ৩৭, সুনামগঞ্জ ৩৫, বরগুনা ৩৪, ঝিনাইদহ ৩৩, নীলফামারী ৩১, দিনাজপুর ৩১, টাঙ্গাইল ৩০, মৌলভীবাজার ২৯, মানিকগঞ্জ ২৮, শেরপুর ২৮, পটুয়াখালী ২৮, সিলেট ২৭, রাজশাহী ২৬, গাইবান্ধা ২৪, রাজবাড়ী ২৩, নোয়াখালী ২৩, কুড়িগ্রাম ২২, ফরিদপুর ২১, ঠাকুরগাঁও ২০, খুলনা ২০, কুষ্টিয়া ২০, বগুড়া ১৮, নওগাঁ ১৭, পাবনা ১৬, চুয়াডাঙা ১৫, ঝালকাঠী ১৩, নড়াইল ১৩, চাঁপাইনবাবগঞ্জ ১১, নাটোর ১১, পিরোজপুর ১০, পঞ্চগড় ৯, মাগুরা ৮, ফেনী ৭, ভোলা ৭, লালমনিরহাট ৪, বান্দরবান ৪, সিরাজগঞ্জ ৪, মেহেরপুর ৪, সাতক্ষীরা ৪, রাঙ্গামাটি ৪, বাগেরহাট ২ ও খাগড়াছড়ি ২ জন।
প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের।
আমাদের বাণী ডট/০৮ মে ২০২০/পিবিএ
