আবু তাহের, নরসিংদী জেলা সংবাদদাতা; সৈয়দা ফারহানা কাউনাইন একটি বিপ্লবী নাম। আকাশ ছোঁয়া যার স্বপ্ন। বিশ্বজয় যার লক্ষ্য। যিনি জীবন বাজি রেখে কাজ করছেন মানুষের জন্য, মানবতার জন্য। করোনা যুদ্ধে যিনি অগ্রগামী সৈনিক। যিনি এগিয়ে চলেছেন দুর্বার গতিতে আপন গন্ত্যবের দিকে। লক্ষ্য একটাই দশ ও দেশের মানুষের জন্য কাজ করা।
বলছিলাম নরসিংদী জেলার গৌরবময় জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন-এর কথা। যার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলায়। পিতা একজন মহান মুক্তিযুদ্ধের মহা সংগঠক, স্বনামধন্য আইনজীবী এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম।
সৈয়দা ফারহানা কাউনাইন। তিনি নরসিংদীতে ১৭ তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন ১১ মার্চ-২০১৮। ইতোমধ্যেই তার মহান দায়িত্বের ২ বছর অতিক্রম করেছে। দু’বছর পূর্তি উপলক্ষে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছিলেন, এই দুই বছরে আমি এমন কোনো কাজ করিনি যা এই জনপদের বা জনগণের বিরুদ্ধে গিয়েছে বা ক্ষতি হয়েছে। বরং আমি সকল ভালো কাজই করেছি।
তিনি তার কাজের জন্য নন্দিত হয়েছেন, প্রশংসিত হয়েছেন। এতো কাজ কেন করেন? কীভাবে করেন? উত্তরে সৈয়দা ফারহানা কাউনাইন জিটিভি’র একটি সাক্ষাৎকারে বলছিলেন “আমি মানুষকে ভালোবাসি বিধায় কাজ করতে আমার কাছে ভালো লাগে”। তিনি বলেন- “সম্মান কুড়ানো কিংবা প্রাপ্তির লক্ষ্যে আমি কোনো কাজ করি না”। তিনি মানুষকে স্বপ্ন দেখান আকাশ ছোঁয়ার, বিশ্বজয় করার, অনেক বড় হবার। যারা সৃষ্টিশীল কাজ করেন তিনি তাদের ভালোবাসেন। সহযোগিতা করেন, তাদের পাশে থাকেন।
অল্পসময়ে নরসিংদীবাসীর জন্য তিনি যা করেছেন তা ইতিহাস হয়ে থাকবে। কখনো তা ম্লান হবে না। বিশেষ করে করোনা প্রাদূর্ভাব মোকাবেলায় তার কাজগুলো জেলাবাসীকে আরও মুগ্ধ করেছে। করোনা থেকে জেলাবাসীকে নিরাপদ রাখতে তিনি সকল চেষ্টা অব্যাহত রেখেছেন।নিয়মিত প্রেস ব্রিফিং, লাইভ প্রোগ্রাম ও মিডিয়ার মাধ্যমে জেলাবাসীকে বার বার সচেতন করে যাচ্ছেন। সমাজের অসুস্থ গরীব দুঃখী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার এতিমদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
করোনার এই মহা দুর্যোগে ভুলে যাননি সমাজের হিজরা সম্প্রদায়কেও, নিয়মিত তাদের খোঁজ খবর নিচ্ছেন ও বাসা/বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন। “সামাজিক দূরত্ব” হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণ ও বাজার নিয়ন্ত্রণে তার নিবিড় মনিটরিং কার্যকক্রম প্রশংসনীয়। দেশের অর্থের চাকা সচল রাখতে সর্বোচ্চ দৃষ্টি রয়েছে হাট/বাজার ও মিলকারখানার প্রতি।
আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ
