মো.ইমরান, পটুয়াখালী জেলা সংবাদদাতা;   জেলার কলাপাড়ায় প্রথমবারের মতো দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস  কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবু ইউসুফ।

দুপুরে তার নিজ বাড়ি মিঠাগঞ্জ ইউপির আলীগঞ্জ গ্রামের কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি। এসময় প্রত্যেক পরিবারকে ৫ কজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তৈল ও ১ টি করে সাবান প্রদান করা হয়। এর আগে তিনি পৌর শহরের নাচনাপাড়া এলাকার অর্ধশতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।

প্রভাষক আবু ইউসুফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চাকুরি পাওয়ায় নিজ উপার্জিত বেতনের টাকা দিয়ে এসব কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর নামে খাদ্য সহায়তা প্রদান করেছি। হতদরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানতেদর হতদরিদ্র মানুষের পাশে দাড়ানো আহ্বান জানান।

আমাদের বাণী ডট/১০ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।