রাজবাড়ীর কালুখালী উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৮ মৎস শিকারীকে ১৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার কালুখালীর সহকারী কমিশনার ( ভূমি ) শেখ নূরুল আলম পরিচালিত ভ্রাম্যমান আদালতের রায়ে এই দন্ডাদেশ প্রদান করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানায় , মৎস্য শিকারীরা সোমবার পদ্মা নদী থেকে মা ইলিশ শিকার করছিলো। এসময় তাদেরকে হাতেনাতে ধরে কালুখালীর সহকারী কমিশনার ( ভূমি ) শেখ নূরুল আলম পরিচালিত ভ্রাম্যমান আদালতের হাজির করা হয়। আদালতে মৎস্য শিকারীরা নিজেদের দোষ শিক্ষার করলে প্রত্যেককে ১৭ দিনের করে কারাদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত জেলেরা হলো কালুখালী রতনদিয়া ইউপির কৃষ্ণনগর গ্রামের আবুল হোসেন ও মাহবুব শেখ,রায়নগরের মোহন মন্ডল,পাংশার চরআফরা গ্রামের রনজু সরদার,কুদ্দুস ম-ল ,আমজাদ প্রামানিক, জাইদুল সর্দার ও রস্তম ম-ল ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম আরও জানান ,অভিযান কালে মৎস্য জীবিদের কাছ থেকে ১২ হাজার মিটার কারেণ্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জাল সোমবার সকালে মন্দ্রেপুর ঘাটে পুরিয়ে ফেলা হয়েছে। এসময় সহকারী মৎস্য অফিসার শাহরিয়ার জামান সাবু ,ক্ষেত্র সহকারী হাসানুজ্জামান হিমু , জগৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।