আজ মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন দোকানে লাইসেন্স বিহীনভাবে গ্যাসের সিলিন্ডার রাখার জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এতে উপজেলার ৩ টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ মোতাবেক ৩ টি দোকানের মালিককে মোট ১৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ মুহাইমিন আল জিহাদ। পরে উপস্থিত জনতার উদ্দেশ্যে আদালতের পর্যবেক্ষণে বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।