কুমিল্লার কান্দিরপারে রূপায়নের নির্মাণাধীন ভবন ধ্বঃসে আহত শ্রমিকদের দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা জেলা বাসদ নেতা ফারজানা আক্তার, বিজ্ঞান আন্দোলন মঞ্চ কুমিল্লা জেলার উপদেষ্টা প্রকৌশলী জহিরুল ইসলাম সাদিক এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুমিল্লা জেলা আহ্বায়ক আসিফ আহমেদ।
বাসদ নেতা ফারজানা আক্তার বলেন, আটজন শ্রমিক আহত হয়ে এখনো হাসপাতালে ভর্তি আছে। তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। নিহত শ্রমিক পরিবারকে আড়াই লক্ষ টাকা অনুদান দিলেও তা পর্যাপ্ত নয়৷
এই শ্রমিকের পরিবারকে তার জীবনে যে পরিমান আয় করত তার সমপরিমাণ টাকা অনুদান দিতে হবে। আহত শ্রমিকদের চিকিৎসা সহ তাদেরও অতীতে কাজের মজুরী দেয়া এবং ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তিনি।
