কুমিল্লা সংবাদদাতা; কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে ও এর উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২০) সকাল সাড়ে ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

আজ দুপুরে কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় চার নারীসহ ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চয়ন কুমার ও রেহানা বেগম নামে দুইজন মারা গেছেন।

এছাড়াও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার মিজানুর রহমান (৩৮), সদর উপজেলার কালিকাপুর এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম (৬০), একই উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (৬৫), চান্দিনা উপজেলার আবদুল্লাহর মেয়ে ফিরোজা বেগম (৬০), চৌদ্দগ্রাম উপজেলার ঘনা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬৫), মনোহরগঞ্জ উপজেলার আবদুল খালেকের ছেলে স্বপন (৩৮) ও চাঁদপুরের মতলব উপজেলার নিখিল সরকারের ছেলে নারায়ণ সরকার (৪০)।

ডা. সাজেদা খাতুন আরো জানান, এখন পর্যন্ত আক্রান্ত ও উপসর্গ নিয়ে করোনা ইউনিটে মারা গেছেন মোট ১৮৪ জন। এদের মধ্যে করোনা পজিটিভ নিয়ে ৬৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১১২ জন মারা গেছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৯  জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ২২৩৮  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৬০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৫  হাজার ৪৯৪ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৬৩২ টি যা গতদিনে ছিল ১৫ হাজার ৬৭৫ টি । ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ হাজার ৭০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮৪ হাজার ৫৪৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ২৩৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ১ হাজার ৭৭০ জন এবং নারী ৪৬৮ জন।’

আমাদের বাণী ডট কম/০৯  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।