যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারী মহিলা কলেজে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়া ও ভেড়ামারা সরকারী মহিলা কলেজের আয়োজনে কলেজ চত্তরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক।
অত্র কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে উক্ত মাদক বিরোধী সমাবেশে কলেজের শিক্ষক/ শিক্ষার্থী অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা মাদকের কুফল নিয়ে আলোচনার পাশাপাশি মাদক থেকে দুরে থাকতে শিক্ষার্থীদের শপথ পাঠবাক্য করান। পরে কলেজের শিক্ষার্থীদের সম্মনয়ে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
