কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনু্ষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৮ জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বড়ভিটায় আল হাদী দারুস সালাম ইসলামী মাদ্রাসা মাঠে এ কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে।

প্রামানিক পরিবারের উদ্যোগে নির্মিত এ মাদ্রাসায় গবীব অসহায় ছাত্রদের লেখা-পড়ার সুযোগ তৈরির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড বাস্তবায়ন করে চলছে।তারই ধারাবাহিকতায় এ বারে আয়োজন করা হল বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের। অত্র মাদ্রাসার ১৫০ জন শিক্ষার্থীসহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষের বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

এসময় উপস্হিত ছিলেন আল হাদী দারুস সালাম মাদ্রাসার উপদেষ্ঠা, ইউপি সদস্য মোঃ মজিবর রহমান প্রামাণিক।
সংক্ষিপ্ত বক্তব্যকালে তিনি বলেন -আমরা এলাকার সবাইকে সাথে নিয়ে প্রামাণিক পরিবারের সদস্যগণ অত্র মাদ্রাসাটি নির্মাণ করেছি।নির্মানের পর থেকেই মাদ্রাসায় গত দুই বছরের বেশী সময় ধরে আমরা গরীব অসহায় ছাত্রদের লেখা পড়ার পাশাপাশি মানব সেবায় কাজ করে যাচ্ছি। আর এলকাবাসী আমাদের সার্বক্ষণিক সহযোগীতার করেছন। আগামীদিনে সকল কার্যক্রমে সকলের অংশ গ্রহন ও সামর্থবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।