জলস্রতের কেটসই ব্যবস্থা এবং রক্ষনাবেক্ষনের জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দুই দিন ব্যাপী আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু হয়েছে। ‘নদী অধিকারকে বৈধকরণ; জনগণ, রাজনীতি এবং অনুশীলন’ র্শীষক এই সম্মেলনে শুক্রবার বিকাল তিনটায় হোটেল গ্রেভার ইন হোটেল মিলনায়তনে সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক, নদী কর্মী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং উন্নয়ন অংশিদারসহ স্থানীয় বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন এ্যাকশন এইডের কানট্রি ডিরেক্টর ফারাহ কবির। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

সম্মেলনে বাংলাদেশের নদ-নদী এবং বিভিন্ন জলাশয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. ইমতিয়াজ আহম্মেদ, ব্র্যাক বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ইমেরেটাস প্রফেসর ড. আইনুন নিসাত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।