খুলনায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম আব্দুস সামাদ। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় সকাল ৭টায় এই দুর্ঘটনাটি ঘটে। তিনি মোটরসাইকেলে ছিলেন।
নিহত আব্দুস সামাদ যশোরের কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের আনসার আলীর ছেলে। তিনি গোপালগঞ্জের কোটালিপাড়ায় ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় আব্দুস সামাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রত্নেশ্বর মণ্ডল।
তিনি জানান, সকালে মোটরসাইকেলে কেশবপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন সামাদ। পথে নিজখামার এলাকায় পৌঁছালে ডুমুরিয়াগামী বালুবোঝাই একটি ট্রাক সামাদকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
