নিজস্ব সংবাদদাতা, খুলনা; খুলনায় পাটকল শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা শাখা।
আজ সোমবার (৩০ মার্চ ২০২০) খালিশপুর শিল্পাঞ্চলে ৩০ জন বদলি শ্রমিক পরিবারকে চাল-ডাল এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক ও সরকারের প্রতি ১০ দফা আশু দাবি সম্বলিত বাসদ-এর লিফলেট বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা শাখার সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, সমাজতান্ত্রিকশ্রমিক ফ্রন্ট খুলনাজেলাশাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা শাখার আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বদলি শ্রমিক সংগ্রাম কমিটির উপদেষ্টা নূরুল আলম, খুলনা-যশোর কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মো. জাকির, এস এম ফয়সাল, খালিশপুর নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।
আগামীকাল (৩১ মার্চ) খুলনা নগরীর ২৮ নং ওয়ার্ডের বিভিন্ন গ্যারেজে রিকশা ও ইজিবাইক চালকদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হবে।
আমাদের বাণী ডট কম/৩০ মার্চ ২০২০/বাএ
