হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাস আমাদের দেশেও প্রভাব ফেলেছে। করোনা সংক্রমণ রোধে সরকার জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনী বাদে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর ফলে জনগণকে নিরপদ রাখতে এবং নাগরিকদের সামাজিক দুরত্ব বজায় রাখতে সচেতনতায় পুলিশসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্ন কাজ করতে হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের নিরাপদ দায়িত্ব পালন করতে খোকসা থানা পুলিশ সদস্যদের জন্য পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুয়েপমেন্ট) উপহার দিলেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি।

আজ শনিবার (০৯ মে ২০২০) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর নিজ কার্যালয় থেকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ নিজস্ব অর্থায়ণে খোকসা থানার পুলিশ সদস্যদের জন্য খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই শাহিনের হাতে সামাজিক দুরত্ব বজায় রেখে ৫০ সেট উন্নতমানের পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুয়েপমেন্ট) উপহার হিসেবে তুলে দেন।

এ ব্যাপারে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন তাঁর নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি আর সরকারকে সর্বাত্বক সহযোগিতা করছে দেশের পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। তারা করোনা সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদে দায়িত্ব পালন করার জন্য পুলিশ সদস্যদের পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুয়েপমেন্ট) উপহার দেওয়া হলো।

প্রসঙ্গত: এর আগে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি নিজস্ব অর্থায়ণে কুমারখালী থানার পুলিশ সদস্যদের জন্য ৫০ সেট পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুয়েপমেন্ট) উপহার দেন। এছাড়াও কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার অসহায় হতদরিদ্র কর্মহীন ৭ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন।

আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।