খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা; কুষ্টিয়ার খোকসা প্রেস ক্লাবের ২০ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২০) দুপুরে খোকসা প্রেসক্লাব হলরুমে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরীন কান্তা, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, মৎস্য কর্মকর্তা রাসেদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক, প্রেসক্লাবের সদস্য মনিরুল ইসলাম মাসুদ, ইউনুস আলী, অধ্যাপক রবিউল ইসলাম, সুমন কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান প্রমুখ।
সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন এবং বর্তমান সভাপতি ও সমকাল প্রতিনিধি মুনসী লিটন। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন।আলোচনা সভা শেষে \অতিথিরা কেকে কাটেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমাদের বাণী ডট কম/২৭ ফেব্রুয়ারি ২০২০/টিপি
