বুধবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন মামণি প্রজেক্ট ডাইরেক্টর দুলাল চৌধুরী। এসময় তার সাথে ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার রওশন আরা বেগম, খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল।

মামনি প্রজেক্টর ডাক্তার দুলাল চৌধুরী খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আভ্যন্তরীণ ও বহির্বিভাগের সকল বিষয়ে পরিদর্শন করে স্বাস্থ্যসম্মত পরিবেশ সম্মত হাসপাতাল রয়েছে বলে তিনি অভিযোগ করেন আগামী অক্টোবর মাস থেকে এই স্বাস্থ্যকমপ্লেক্সে মামনি প্রজেক্ট চালু করা হবে বলেও তিনি স্থানীয় সাংবাদিকদের জানান। জেলার ছয়টি উপজেলার তিনটি উপজেলার মধ্যে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মামণি প্রজেক্ট নাই। মামনি প্রযুক্তি চালু হলে মাতৃত্ব কালিন যে সকল মা ও শিশুরা হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে আসেন তাদেরকে বিশেষ সেবা প্রদান করা হবে বলেও তিনি জানান। তিনি আরো জানান চলতি বছরে উপজেলায় ১ থেকে ২৮ দিনের মধ্যে তিনজন শিশু অপুষ্টিজনিত মৃত্যুবরণ করেছে যেটা অনাকাঙ্ক্ষিত।

মা ও শিশুর যত্ন নিতে বিশেষ করে উপজেলা স্বাস্থ্য সেবীদের কে বিশেষভাবে নজরদারি এবং ডাক্তারদেরকে মামনি কেয়ার প্রোজেক্টের নজরদারি করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগের সকল ডাক্তার কর্মকর্তা নার্স ও ব্রাদার্স উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন হারুন ক্লিনিক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।