দীর্ঘ ডাক্তার স্বল্পতার পর কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে ৩৯ তম বিসিএস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মহিলা ডাক্তার সহ ৬ জন ডাক্তার যোগদান করেছেন।
সদ্য যোগদানকৃত ডাক্তারগণ হলেন ডাক্তার মোঃ শামীম মাহমুদ বেতবাড়ীয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ডাক্তার মো: তাসনিম আলম সায়েম গোপগ্রাম ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ডাক্তার মোঃ শালেকুল আল নাহিয়ান জয়ন্তীহাজরা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ডাক্তার এ, কে, এম. সাইদুজ্জামান জানিপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ডাক্তার কানিজ ফাতেমা ওসমানপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও ডাক্তার প্রতীক সাহা আমবাড়িয়া ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র।
দীর্ঘদিন ডাক্তার স্বল্পতায় খোকসা উপজেলা বাসীর স্বাস্থ্যসেবা একেবারে ভেঙ্গে পড়েছিল বলে স্থানীয় এলাকাবাসীর অভিমতের অবসান কিছুটা হলেও লাঘব হবে ৬ জন নতুন ডাক্তার যোগদানের মাধ্যমে বলে মত প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল।
এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ডাক্তারদের যোগদান উপলক্ষে তাদের সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের কাছ থেকে তাদের অর্জিত জ্ঞান দ্বারা খোকসাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলেও তারা মনে করেন।
এদিকে ডাক্তারদের যোগদান উপলক্ষে সকাল এগারোটার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল এর অফিস কার্যালয়ে এক সংবর্ধনার আয়োজন করা হয় ফুলেল শুভেচ্ছা যোগদানকৃত ডাক্তারদের বরণ করে নেওয়া হয়। পরে হাসপাতালে সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তিদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সদ্য যোগদানকৃত ডাক্তাররা প্রথম দিনেই তাদের নিজ নিজ কর্ম বুঝে নিয়ে তারা কাজে যোগদান করেন।
