কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসায় ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় হাফিজুর রহমান (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ জুন ২০২০) তাকে গ্রেপ্তার করে পুলিশ। আটক হাফিজুর রহমান উপজেলার আমবাড়িয়ায় ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের মৃত আবু বক্কর কাজীর ছেলে।
জানা গেছে, দীর্ঘ সাড়ে চার বছরের প্রেম ভালোবাসার পর বিয়ে করার প্রলোভন দেখিয়ে একই গ্রামের ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ঐ কলেজ শিক্ষার্থীর চাচতো ভাই এনায়েতের বাড়িতে সারারাত ধর্ষণের পর পরদিন সকালে বাড়িতে ফেরত যায় হাফিজুর রহমান।
পরে ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে গত গত ৮ জুন তারিখে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঐ দিনই ধর্ষণ মামলায় ধর্ষকের চাচাতো ভাই এনায়েতুর রহমান (৩০) কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। ঘটনার ১২দিন পরে উক্ত মামলার প্রধান আসামি হাফিজুর রহমানকে আজ বুধবার দুপুরে গ্রেপ্তারপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল কুদ্দুস স্থানীয় সাংবাদিকদের জানান, প্রেম-ভালোবাসা ঘটিত এ মামলার গত ২৯ শে মে ২০২০ তারিখে বিয়ের প্রলোভনে ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় প্রধান আসামি হাফিজুর রহমান। ওই দিন রাতেই তারা চাচাতো ভাই এনায়েতুর রহমানের বাড়ি রাতভর ধর্ষণ করে। পরের দিন স্কুল শিক্ষার্থীকে এনায়েতের মা স্কুল ছাত্রীর বাবা-মার বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। স্থানীয় এলাকাবাসী প্রেম ভালোবাসার এই বিয়ের দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এলাকাবাসী ও স্থানীয় মাতবরদের চেষ্টাই তাদের বিয়ে সম্পন্ন না হওয়ায় স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামলায় প্রথমদিনেই ধর্ষণের সহযোগিতার অপরাধে এনায়েতুর রহমান কে গ্রেফতার করা হয় এবং আজ বুধবার মূল ধর্ষণকারী আসামি হাফিজুর রহমান কে গ্রেপ্তারপূর্বক কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/১৭ জুন ২০২০/পিপিএম
