কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের ঝালুকাদহ গ্রামের পুলিশের কথিত সোর্স সুমন((২৮) মঙ্গলবার দুপুরে ইয়াবা বিক্রি করতে যে স্থানীয় জনতার উত্তম ধুলায় হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

 স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশের সোর্সের নাম নিয়ে সুমন দীর্ঘদিন যাবৎ ইয়াবা গাঁজা ও ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত রয়েছে মঙ্গলবার দুপুরে কথিত এই সোর্স রাজবাড়ীর পাংশা সীমান্তবর্তী এলাকায় ইয়াবা বিক্রি করতে যায়। দামে গরমিল হওয়ায় পরে স্থানীয় নেশাখোরদের সাথে হাতাহাতির এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসী ব্যাপক উত্তম মাধ্যম দেয়। অসুস্থ হয়ে পড়লে পরে স্থানীয় এলাকাবাসী ওকে উদ্ধার করে মাছপাড়া বাজারের ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানিয় সূত্র জানায়।

খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদ এ বিষয়টি কিছুই জানেন না বলে জানান তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।

উল্লেখ্য কথিত ইয়াবা ব্যবসায়ী পুলিশের সোর্সের সুমনের বিরুদ্ধে একাধিক মাদক ও ইয়াবা মামলা রয়েছে খোকসা থানায়।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।