ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচী, প্রোগ্রেস প্রকল্প কতৃক আয়োজিত বাজার ব্যবস্থাপনা কমিটি শক্তিশালি করনে আর্থিক সংযুক্তিমূলক ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার জানিপুর বাজারে আমানত আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত ফলোআপ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বদিউজ্জামান বাবুল, ব্যবস্থাপক, জনতা ব্যাংক লিঃ, খোকসা শাখা, খোকসা, কুষ্টিয়া। সভাপতিত্ব করেন মোঃ বাবুল আখতার, আহবায়ক, খোকসা জানিপুর, বাজার কমিটি। উপস্থিত ছিলেন মোঃ ইউনুস খান যুগ্ম আহবায়ক বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, কুষ্টিয়া শাখা, কুষ্টিয়া ও মোঃ আব্দুল মান্নান সদস্য বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, কুষ্টিয়া শাখা, কুষ্টিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ন কবির, সাংবাদিক, দৈনিক কুষ্টিয়া, খোকসা। কর্মশালা সঞ্চালনা করেন , মোঃ হারুন অর রশীদ, ফিল্ড টেকনিক্যাল অফিসার, ব্র্যাক, দক্ষতা উন্নয়ন কর্মসূচী, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।

কর্মশালায় বাজার ব্যবস্থাপনা কমিটি শক্তিশালিকরনের উপায় ও দায়-দায়িত্ব, শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরনের সুফল, অর্থের সহজ প্রবেশগম্যতা, ব্যাংক ঋনের প্রস্তুতি ও ঋন না পাওয়ার কারনসৃূহ, নেটওয়ার্কিং, এ্যাসোসিয়েশনের প্রয়োজনিয়তা ও সংযুক্তি, ব্যবসায়িক যোগাযোগ কৌশল, নেতৃত্বদান সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে ফাইল, প্যাড, কলম ও খাবার প্রদান করা হয়। সকলের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।