কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর তপন শিকদারের পুকুর পাড়ে মাদক সেবনরত অবস্থায় কমলাপুর নিবাসী আবু বকরের ছেলে শাহাদত হোসেন(২৮) কে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০১৮ ইং ৩৬ এর ৫ ধারা মোতাবেক এ দণ্ড প্রদান করা হয়েছে। খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরিন কান্তা রায় প্রদান করেন।
খোকসা থানার এএসআই গোলাম রসুলের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকালে কোমলাপুরে এ অভিজান পরিচালিত হয়। পরে অভিযুক্ত শাহাদত হোসেন কে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিজ্ঞাপন 
