কুষ্টিয়ার খোকসা উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মৌসুমী জেরিন। সোমবার আনুষ্ঠানিক ভাবে খোকসা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ৩১ প্রশাসন ক্যাডার মৌসুমী জেরিন এর আগে যশোর জেলার শার্শা উপজেলা সহকারি কমিশার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নতি পেলে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মৌসুমী জেরিন।
উপজেলার শীর্ষ এই প্রশাসনিক কর্মকর্তার দুই মাসের মধ্যে রদবদলে দাপ্তরিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে।
উল্লেখ্য, মোহাম্মাদ সাঈদ মজুমদার গত ১৮ই আগস্ট বাগেরহাট মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার থেকে বদলি হয়ে খোকসা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার ২৮ তম বিসিএস এর জন প্রশাসন ক্যাডার।
