কুষ্টিয়ার খোকসা উপজেলার কালিশংকরপুর গ্রামে আদায় মন্ডলের ইটভাটার পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে অবস্থায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান রাজাই ডাকাত ও তার সহযোগী বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি ও রামদা করাসহ ডাকাতির প্রস্তুতির বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছেন থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১ টার সময় কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী খোকসা উপজেলার কালিশংকরপুর গ্রামে আদায় মন্ডলের ইটের ভাটার আছে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি চলছে। খোকসা থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে এসআই প্রশান্তকুমার সাহা,এএসআই মুস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হলে ডাকাত দলে সময় পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয় ।

এসময় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের প্রধান রাজবাড়ী জেলার রঘুনাথপুর এর লাহিড়ী গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রাজাই (৪৪) ও তার সহযোগী খোকসা উপজেলার চরপাড়া মোহাম্মদ ইসলাম হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৪১) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়। অপারেশনের থাকা এসআই প্রশান্ত কুমার জানান তাদের দেহ তল্লাশি করে ০১(এক) টি পিস্তল, ০৩(তিন) রাউন্ড গুলি, ০২ (দুই) টি ম্যাগাজিন, রমদা, হাসুয়া চাকু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ স্থানীয় সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবৎ ডাকাতদের উপর নজরদারি চলছিল। গতকাল শনিবার রাতে তাদের উপস্থিতিতে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করে আনা হয় তাদের বিরুদ্ধে খোকসা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র মামলা পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামীদের রবিবার দুপুরে কুষ্টিয়ার কোট হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।