থানা থেকে মাত্র ১শ গজ দূরে থানা কালিবাড়ি রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে “খোকসা হার্ডওয়ার এন্ড সেনেটারী” দোকান ঘরের টিন কেটে শুক্রবার রাতে চুরি হয়েছে বলে জানা গেছে।

দোকান মালিক মোঃ নাজমুল হক লাভলু স্থানীয় সাংবাদিকদের জানান, শুক্রবার দিনগত রাতের কোনো এক সময় চোর সংঘ ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। দোকান ঘরের ক্যাশে থাকা ১২ হাজার টাকা এবং অন্যান্য মালামাল চুরি করে নিয়ে পালিয়ে গেছে। শনিবার সকালে ঘর খুলে তিনি এ দৃশ্য দেখতে পান। তাৎক্ষণিকভাবে খোকসা থানা কে অবহিত করেন থানা পুলিশের এসআই আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বাজার কমিটির নতুন সভাপতি বাবুল আক্তার ও বাজারের অন্যান্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার খোকসা থানা পুলিশ ও বাজার কমিটির পাহারাদার জোরদার করার জন্য লিখিত আকারে নির্দেশনা চিঠি প্রদান করেন। এবং দূষ চোরদেরকে দ্রুত গ্রেপ্তার করার নির্দেশনা প্রদান করেন।

তবে এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদের কাছে তার মুঠোফোনে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।