আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা সংবাদদাতা; করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে সামাজিক দূরত্ব বজায় রেখে গাইবান্ধায় কর্মহীন হয়ে পড়া হরিজন ও রবিদাস জনগোষ্ঠীর মধ্যে ১০ মে রবিবার গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়।

জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি-হিউম্যান রাইটস্ প্রোগ্রামের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বনের আয়োজনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তার প্রত্যেকটি প্যাকেটের মধ্যে রয়েছে চাল ১০ কেজি, আটা ৫ কেজি, চিড়া এক কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৩ কেজি, মুসুর ডাল ২ কেজি, লবণ এক কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, সাবান ২টি।

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা উদীচীর সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, সনাক সদস্য অশোক সাহা, নারী নেত্রী নাজমা বেগম, হরিজন যুব ঐক্য পরিষদের নেতা সোহাগ বাসফোর, রবিদাস নেতা খিলন রবিদাস, মাসুদ হাসান, একেএম মাহাবুবুল আলম প্রমুখ।

আমাদের বাণী ডট/১০ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।