জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আত্মত্যাগীদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন ও শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে গুইমারায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, রেডক্রিসেন্ট সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক দল সমূহ।

সোমবার সকাল ৬টায় গুইমারায় দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়ে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে দিবসের প্রধান কার্যক্রম শুরু হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণাঢ্য র‌্যালি গুইমারা উপজেলা প্রধান সড়ক হয়ে স্কুল মাঠে এসে র‌্যালি শেষ হয়।

উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ূয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ নাজিম উদ্দীন ও উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগন এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।