চট্টগ্রাম সংবাদদাতা; গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩,৬৯৯ জনে। এসময়ে একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৬৭ জন।
আজ রবিবার (২৬ জুলাই ২০২০) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৩৮৩টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ১৩ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ১৮ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫১টি নমুনা পরীক্ষা করে ২২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
তবে এইদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয় ৩৮৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৩ জন এবং উপজেলায় ৭ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সবর্শেষ (২৫ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৭৪ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫২০ জন সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ২২ হাজার ১৭৮ জন, এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ১১৪জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৬১৫ টি এবং পরীক্ষা করা হয়েছে পূর্বের মিলে ১০ হাজার ৪৪৬টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪.১২ শতাংশ এবং এ পর্যন্ত ২০.০৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯০ জন। সুস্থতার হার ৫৫.২০ শতাংশ। মৃত্যুর হার ১.৩০ শতাংশ।
আমাদের বাণী ডট কম/২৬ জুলাই ২০২০/পিপিএম

