মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা; জেলার পাগলা- জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহা-সড়ক এর কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে মধ্যে জগন্নাথপুর অংশের কাজ সমাপ্তি হলেও নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার ফলে সড়কের বিভিন্ন অংশে একের পর এক ফাটল দেখা দিয়েছে। এমনকি ছোট খাটো দুর্ঘটনা ঘটছে।

  • আজ বৃহস্পতিবার (০৪ জুন ২০২০)  সরেজমিনে ঘুরে দেখা যায়, পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী (আব্দুস সামাদ আজাদ সড়ক(আর-২৪১) আঞ্চলিক মহাসড়ক এর কার্পেটিং ও সাইডে মাটি ভরাট এর কাজ নিম্ন মানের হওয়ায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর,জগন্নাথপুর পৌর এলাকার উত্তরাংশে ও কলকলিয়া টেম্পুস্ট্যাড এলাকার যাত্রী ছাউনি সংলগ্ন সড়ক ও শাহজালাল মহাবিদ্যালয় এর সামনে সড়কে দীর্ঘ বড় বড় ফাটল দেখা দিয়েছে। এমনকি ঘনঘন বৃষ্টিপাত হওয়ার ফলে অনেক স্থানে সড়ক এর সাইডের মাটি ধ্বসে পড়ছে।

গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও এই সড়ক দিয়ে চলাচলকারী ছোট ছোট যানবাহন সড়কের ফাটলে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। গত ১লা জুন থেকে সারা দেশের ন্যায় এই সড়ক দিয়ে গণপরিবহন চলাচল এর ফলে ক্রমান্বয়ে কার্পেটিং ফাটল সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাইডের ধ্বস বেড়েই চলছে। যেকোনো মহুর্তে এই ফাটল যানবাহনের চাপে ধ্বসে পড়ে বড় রকমের দুর্ঘটনায় প্রানহানীর ঘটনা ঘটতে পারে বলে জগন্নাথপুরের সচেতন মহল মনে করছেন। বিগত ১৫ ই মে এই সড়কের কলকলিয়া এলাকায় এক্সেলেটরবাহী ট্রাক ও ১৬ ই মে নিত্য প্রয়োজনীয় মালামাল বহনকারী ট্রাক মাটি দেবে আটকা পড়ে। এতে এই সড়কে দিয়ে করোনাকালীন দুর্যোগময় মুহূর্তে সরকারি কাজে নিয়োজিত যানবাহন চলাচল বন্ধ হয়ে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে ট্রাক গুলো সরানোর পর এই সড়ক দিয়ে নিত্য প্রয়োজনীয় মালামাল বহনকারী ট্রাক ও সরকারি কাজে নিয়োজিত যানবাহন চলাচল করলে ট্রাক আটকে পড়া স্থানে গর্ত বহাল তবিয়তে রয়েছে ।

  • সুনামগঞ্জ জেলা সহ আশ পাশের কয়েকটি জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত প্রচেষ্টায় দ্রুত গতিতে চলছিল এ মহাসড়কের কাজ। কিন্তু ঠিকাদারী প্রতিষ্টান এম এম বিল্ডার্স এর দায়সারা ও নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করায় সড়কে এমন ফাটল সৃষ্টি ও ভেঙ্গে পড়ছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। তবে সড়কের নির্মাণ কাজ শেষ হতে না হতেই এভাবে ফাটল ও ভেঙ্গে পড়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে নিম্ন মানের কাজের বিষয়ে তদন্ত করে ঠিকাদারী প্রতিষ্টানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন এর চালক আলী হসেন সহ একাধিক চালক বলেন, কাজের মান নিম্ন মানের হওয়ায় ঘনঘন বৃষ্টিপাতে কার্পেটিংয়ে ফাটল হওয়ার পাশাপাশি সড়কের সাইডের মাটি ধ্বসে পড়ছে। প্রতিনিয়ত ফাটলে যানবাহন আটকা পড়ছে। জানমালের নিরাপত্তার স্বার্থে তরিত গতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

  • এই মহাসড়কের ফাটল ও ভেঙ্গে পড়ার বিষয়ে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ তারা মিয়া, আনছার মিয়া ও মুহিত সহ এলাকার সচেতন মহল তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন , এ সড়কটি আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। সড়কটিতে ফাটল সৃষ্টি হওয়ায় জনগনের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁহারা তদন্ত পূর্বক সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধকারী ঠিকাদারী প্রতিষ্টান এম এম বিল্ডার্স এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

এম এম বিল্ডার্স এর ম্যানেজার জামাল উদ্দিন জানান, কাজের বিষয়ে ইঞ্জিনিয়ার বলতে পারবেন। এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারবেন না।

আমাদের বাণী ডট কম/০৪ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।