শোভন রহমানকে আহ্বায়ক ও আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২০) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোকন স্মৃতি গ্রন্থ কেন্দ্রে সংগঠনটির এক কর্মীসভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

কর্মীসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স ও বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সাভার আশুলিয়া অঞ্চলের আহ্বায়ক সৌমিত্র কুমার দাস। সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম।

সভা শেষে পদার্থবিজ্ঞান বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী শোভন রহমানকে আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে দশ সদস্য সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অষ্টাদশ কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী সভাপতি সুস্মিতা মরিয়ম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সম্পদ অয়ন মারান্ডি (প্রত্নতত্ত্ব ৪২), সুমাইয়া ফেরদৌস (গণযোগাযোগ ও সাংবাদিকতা ৪৬), কনোজ কান্তি রায় (নাটক ও নাট্যতত্ত্ব ৪৬), আরিফুল ইসলাম (নাটক ও নাট্যতত্ত্ব ৪৬), তানভীর আহমেদ কল্লোল (আই আই টি ৪৬), আমিরুল আবেদীন আকাশ (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ৪৮), তানজিরুল ইসলাম রিফাত (অর্থনীতি ৪৫), শারমিন আক্তার (সরকার ও রাজনীতি ৪৭)।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন জাবি
ছবি; আমাদের বাণী

কর্মী সভায় আলোচকরা বর্তমান সময়ের শিক্ষা আন্দোলনের সমস্যা সংকট নিয়ে মতবিনিময় করেন। তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখেন সংগঠিত শক্তির মাধ্যমে বানিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ, বিরাজনীতিকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত সন্ত্রাস ও দখলদারিত্বের ত্রাস সৃষ্টি সহ শিক্ষার উপর শাসক শ্রেণীর সকল ধরণের আঘাতকে প্রতিরোধ করে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান দুর্নীতি বিরোধী আন্দোলনকে শক্তিশালী করার বিষয়েও জোর দেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।