নীলফামারীতে জেএসসি পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার যুগিপাড়া এলাকার একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ময়না দেবনাথ। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি স্বজনরা। শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।