জয়পুরহাট হেল্পলাইন কর্তৃক আয়োজিত এবং গ্যান্ড ফুড চাইনিজ এর সহযোগিতায় “তুমিই সেরা ২০১৯” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে তুমিই সেরা-২০১৯ ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পাচঁবিবি গ্যান্ড ফুড চাইনিজে অনুষ্ঠিত হয়। “তুমিই সেরা ২০১৯” ইভেন্টের পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট হেল্পলাইন এর এডমিন তমাল আহমেদ, আবু রায়হান রাসেল, হাবিব আহসান, রিও রিয়াদ এবং কুন্তল হোসেন।

উক্ত ইভেন্টে সেরা গান, সেরা কবিতা আবৃত্তি, সেরা নাচ এবং সেরা ইন্টারটেইনার হিসেবে ৪ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ,গ্যান্ড ফুড চাইনিজ স্বতাধিকারী ও অনেক অভিভাবক উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী শেষে খাবার পরিবেশন করে গ্যান্ড ফুড চাইনিজ।

বিজয়ীরা বলেন,  প্রতিবছরই যেন এই প্রতিযোগীতামূলক ইভেন্টটি চালু থাকে তাহলে জয়পুরহাটে ভাল ছেলে-মেয়ে বের হয়ে আসতে পারবে এবং জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান গুলোতে অংশগ্রহণ করতে পারবে। তুমিই সেরা ইভেন্ট এ অংশগ্রহনকারী সকল প্রতিযোগীদের জয়পুরহাট হেল্পলাইন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও বিজয়ীদেরকে অভিনন্দন জানান জয়পুরহাট হেল্পলাইনের প্রধান সমন্বয়কারী আবু রায়হান রাসেল। তিনি আরো বলেন সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। তুমিই সেরা ২০১৯ ইভেন্টের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।