শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস পালন করেছে জয়পুরহাটে বাসদের নেতাকর্মীরা।

সোমবার ১৬ ডিসেম্বর সকাল ৬টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে দলীয় অস্থায়ী কার্যালয় থেকে বের হয় চিনিকল সড়ক দিয়ে একটি সুসজ্জিত র্যালী নিয়ে জয়পুরহটের কেন্দ্রীয় শহীদ মিনার ” কাশেম ময়দানে রওনা দেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন ” বিজয় দিবসের চেতনা ভুলি নাই, ভুলব না। “একাত্তরের হাতিয়ার গর্জে ওঠুক আরেক বার” জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেনি বাসদ, ছাত্র ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, শিশু কিশোর মেলা এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

উপস্হিত ছিলেন জেলা বাসদের আহ্বায়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সদস্য উপৎপল দেবনাথ। জেলা ছাত্র ফ্রন্টের সহ সভাপতি আবু কাশেম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক মুর্শিদ আলম, দপ্তর আশরাফুল ইসলাম।
শ্রমিক ফ্রন্টের সভাপতি সামিউল বাবু ।

এছাড়াও বিজ্ঞান আন্দোলন, চারণ, শিশু কিশোর মেলার নেতৃবৃন্দ।

পুষ্পাস্তবক অর্পণ করে, অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার গলা টিপে হত্যা করেছে বিভিন্ন শাসক শ্রেনি। দেশকে এখন মুক্তিযুদ্ধের চেতনার ১৮০ ডিগ্রী বিপরীতে শাসন কায়েম করছে, ফলে গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আবারও ৭১ এর মত জোট বাধতে হবে বাম প্রগতিশীল হাত কে শক্তিশালী করতে হবে। তাহলে সাম্যের সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।