১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারবর্গ এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এর বাসভবনে দোয়া মাহফিল এবং গনভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে জেলা শহরের হামদহ নিজস্ব বাসভবনে জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন।

এসময় সংক্ষিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস ,জেলা যুবলীগ নেতা শরিফুল ইসলাম তোতা,আশফাক মাহমুদ জন, টোনা জোয়ারদার, পলাশ বিশ্বাস, মানিক বিশ্বাস মধু।

এ সময় উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয়, দলীয় নেতা-কর্মি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সে সময় বক্তারা, বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দাবী করেন। আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় মসজিদের পেশ ইমাম নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।পরে এক গনভোজের আয়োজন করা হয়। এছাড়াও বুধবার বিকালে ঝিনাইদহ পৌর এলাকার ৮নং ওয়র্ডি আওয়ামীলীগের আয়োজনে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারবর্গ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।সার্বিক ভাবে সহযোগিতা করেন টুনা জোয়ারদার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।