শিক্ষার মান উন্নয়ন ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে ঝিনাইদহে ছাত্রীদের মাঝে বিনামুল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক সদর আলী বিশ্বাস, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল হাওলাদার, সেবা সংঘের সভাপতি আমিনুর রহমান টুকু।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সেবা সংঘ’র পক্ষ থেকে সদর উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।