ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সফল অভিযানে চুয়াডাঙ্গার গাঁজা ব্যবসায়ী ঝিনাইদহের সাধুহাটির বোড়াই এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

২২ আগষ্ট বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানার ১নং সাধুহাটি ইউনিয়নের বোড়াই ইউনিয়ন পরিষদএলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র‌্যাব-৬।

সে সময় র‌্যাব-৬, সিপিসি-২ ক্যাম্প, ১নং সাধুহাটি ইউনিয়নের বোড়াই ইউনিয়ন পরিষদ ভবনের উত্তর পাশে ঝিনাইদহ-চুয়াডাঙ্গাগামী মহাসড়কের উপর জনৈক নজীরের পাকা বাড়ীর সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলার ফার্মপাড়ার মৃত. শুকুর আলী মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী হাসান মোল্লা নামে (২৫) ১জনকে গ্রেফতার করে। সে সময় ব্যবসায়ী হাসান মোল্লার কাছ থেকে ১কেজী গাঁজা, ১টি মোবাইল সেট ও ১টি সীম কার্ড উদ্ধার করা হয়।

পরে আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।